গায়ে মহাকাশচারীর পোশাক। দেখে তো মনে
হচ্ছে ভিনগ্রহে যাচ্ছেন বলিউডের বিরাট তারকা
অভিনেতা সালমান খান!
কিন্তু ভিনগ্রহে যাচ্ছেন না অামাদের 'ভাইজান'।
রিয়েলিটি শো 'বিগ বস'র পরবর্তী সিজনের
প্রোমোতে মহাকাশচারী হয়ে হাজির
হয়েছেন সালমান খান।
তাই এই পোশাকে সেজেছেন তিনি।
এর আগের প্রোমোতে সালমান খানকে যেমন
হাস্যরসাত্মক দেখা গেছে এবারও তার
ব্যতিক্রম হয়নি।
কোনো তারকাদের নিয়ে নয়, 'বিগ বস
সিজন-১০' হবে সাধারণ প্রতিযোগীদের নিয়ে।
এমনই তথ্য জানিয়েছেন সালমান খান।
জানা গেছে, মহাকাশচারীর পোশাকে
অস্বস্তিবোধ করছিলেন সালমান। শুটিংয়ের
জন্য বাধ্য হয়ে পড়েছিলেন। তার এই
পোশাকটি ডিজাইন করেছেন অ্যাশলে
রেবেলো।
প্রসঙ্গত, সালমান খান 'বিগ বস' রিয়েলিটি
শোর সঞ্চালকের দায়িত্ব পান সিজন-৪-এ।
'বিগ বস'র প্রধান আকর্ষণও তিনি।
0 মন্তব্য(গুলি):