রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দর বনের ক্ষতি হবে না: হাসিনা

বাংলাদেশে রামপাল বিদ্যুত কেন্দ্র প্রকল্পের বিরোধিতাকারীদের সমালোচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাতিলের দাবী নাকচ করে দিয়েছেন।

'রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে, এবং এতে সুন্দরবনের কোন ক্ষতি হবে না' - আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বললেন শেখ হাসিনা।

তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্রটি হবে অত্যাধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র। যে কোন দূষণ এড়ানোর জন্য এতে পদক্ষেপ নেয়া যাবে।
কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি সুন্দরবনের ক্ষতি করবে - এই অভিযোগের জবাবে  বলেন, আন্তর্জাতিকভাবে গভীর বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার আইন আছে। রামপাল কেন্দ্রটি তৈরি হচ্ছে সুন্দরবনের প্রান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে।
আর সুন্দরবনের যে অংশটি বিশ্ব ঐতিহ্যের অংশ - তা থেকে কেন্দ্রটি হবে ৬৫ কিলোমিটার দূরে। তাই পরিবেশগত ক্ষতি বা পশুর নদীর দূষণের সম্ভাবনা খুবই কম, বলেন প্রধানমন্ত্রী।
বিশ্বের বিভিন্ন দেশে বনের কাছাকাছি বিদ্যুৎকেন্দ্র থাকার নজিরও তুলে ধরেন তিনি।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):