সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশের মানুষ
আর না খেয়ে
থাকবে না :
প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে
না। কেউ রোগে ভুগে মারা যাবে না। আমরা
বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ গড়ে তুলবই।
আজ বুধবার কুড়িগ্রামের চিলমারীতে
‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় হতদরিদ্র
পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল
বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো
মানুষ যেন দরিদ্র না থাকে, বাংলাদেশ উন্নত
হবে, সমৃদ্ধ হবে- সে লক্ষ্যে আমরা এই কর্মসূচি
চালু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, একটা মানুষ কষ্টে
থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না,
একটা মানুষ গৃহহীন থাকবে না। বন্যায় যাদের
ঘরবাড়ি গেছে ,তাদেরটা তৈরি করে দেয়ার
কথা বলেছি জেলা প্রশাসনকে।
মানুষের জন্য কাজ করার অঙ্গীকার জানিয়ে
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করি কাদের
জন্য? আপনাদের জন্য। দেশের মানুষ যেন
কষ্টে না থাকে সে জন্য।
শেখ হাসিনা বলেন, আমার একটা প্রতিজ্ঞা
ছিলৃ সুযোগ পেলে বাংলাদেশের মানুষের
ক্ষুধা-দারিদ্র দূর করার জন্য কাজ করব। তাতে
জাতির পিতার আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, আমরা দুস্থদের সাহায্য দিচ্ছি।
কিন্তু দুস্থ মানুষ, দুস্থ থাকুন সেটা আমরা আর
চাই না। সেটা থেকে মুক্ত মিলছে এখন।
এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী
কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি
৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার
নিয়োগ দিচ্ছে। আর সুবিধাভোগী প্রত্যেক
পরিবারকে দেয়া হচ্ছে একটি করে কার্ড।
সেই কার্ড তুলে দিয়েই কর্মসূচির সূচনা করেন
প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা বাসন্তী রানী,
ফাতেমা বেগম, হালিমা বেগম, জিয়ারা
খাতুন, মালতী রায়, রশিদা, ফরিদউদ্দিন,
আব্দুল হক, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, আবু
বক্কর সিদ্দিক, খালেক উদ্দিন, আমজাদ
হোসেন, মোস্তফা আলী, আবু জাফর সিদ্দিক
ও আব্দুল খালেকের হাতে কার্ড ও ৩০ কেজি
চালের বস্তা তুলে দেন তিনি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম
বদরুদ্দোজা স্বাগত বক্তব্য দেন।
খাদ্য মন্ত্রণালয় ও কুড়িগ্রাম জেলা
প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যদের
মধ্যে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী,
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর,
সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান,
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর
রহমান রাঙ্গা, আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কুড়িগ্রাম-৩
আসনের সাংসদ এ কে এম মাইদুল ইসলাম
বক্তব্য দেন।
সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে
কুড়িগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। থানাহাট এ
ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধী
সমাবেশে বক্তব্য দেয়ার পর তিনি কর্মসূচির
উদ্বোধন করেন।

জেএমবি সন্দেহে দম্পতি আটক

জেএমবি সন্দেহে দম্পতি আটক

নব্য জেএমবির সদস্য সন্দেহে দুই দম্পতিকে বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, আটক দুই দম্পতি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি।
সূত্র~ সমকাল

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ঈদ উপলক্ষে
রাজধানীতে
ব্যাপক নিরাপত্তা

ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা

আসন্ন
ঈদুল আযহা উপলক্ষে রাজধানীকে ব্যাপক
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ
মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী
জানান, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াও থাকছে
অস্থায়ী কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, জাল
টাকা শনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ
পরিবহণে বিশেষ মানিস্কর্ট সুবিধা।
তিনি বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান
এবং প্রবেশ ও বহির্গমনের পয়েন্টগুলোতে
বিশেষ নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা
হবে। জালটাকা বিস্তার ও লেনদেন ঠেকাতে
পশুর হাটগুলোতে সাদা পোশাকে পুলিশ
মোতায়েন থাকবে।
সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের ক্ষেত্রে
অতিরিক্ত অর্থ পরিবহণে সংশ্লিষ্ট থানা
পুলিশের সহযোগিতায় মানি স্কর্ট প্রদান
করা হবে। প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশ
কন্ট্রোলরুম স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হবে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও কন্ট্রোল রুমের
নম্বরগুলোতে ফোন করে পাওয়া যাবে
প্রয়োজনীয় সেবা । কন্ট্রোলরুমের ফোন নম্বর
হলো: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৭১১৮৮, ৯৫১৪৪১০০,
৯৫৫৯৯৩৩।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

দীপন হত্যার মাস্টারমাইন্ড আব্দুস সবুর গ্রেপ্তার

দীপন হত্যার মাস্টারমাইন্ড আব্দুস সবুর গ্রেপ্তার

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক টুটুলকে হত্যাচেষ্টায় মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আবদুস সবুর, রাজু, সাদ, সামাদ ও সুজন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া রোববার সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত বছর ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রকাশনা থেকে জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করা হয়েছিল।
ওই দিনই এর আগে অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
সূত্র- ভোরের কাগজ

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

মীর কাসেমের দাফন মানিকগঞ্জে

মীর কাসেমের দাফন মানিকগঞ্জে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর শীর্ষনেতা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর তাকে মানিকগঞ্জে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।