মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা

আসন্ন
ঈদুল আযহা উপলক্ষে রাজধানীকে ব্যাপক
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ
মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী
জানান, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াও থাকছে
অস্থায়ী কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, জাল
টাকা শনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ
পরিবহণে বিশেষ মানিস্কর্ট সুবিধা।
তিনি বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান
এবং প্রবেশ ও বহির্গমনের পয়েন্টগুলোতে
বিশেষ নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা
হবে। জালটাকা বিস্তার ও লেনদেন ঠেকাতে
পশুর হাটগুলোতে সাদা পোশাকে পুলিশ
মোতায়েন থাকবে।
সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের ক্ষেত্রে
অতিরিক্ত অর্থ পরিবহণে সংশ্লিষ্ট থানা
পুলিশের সহযোগিতায় মানি স্কর্ট প্রদান
করা হবে। প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশ
কন্ট্রোলরুম স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হবে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও কন্ট্রোল রুমের
নম্বরগুলোতে ফোন করে পাওয়া যাবে
প্রয়োজনীয় সেবা । কন্ট্রোলরুমের ফোন নম্বর
হলো: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৭১১৮৮, ৯৫১৪৪১০০,
৯৫৫৯৯৩৩।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):