জামালপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্টের উদ্যোগে জঙ্গিবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরের দয়াময়ি মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্ট জামালপুর- শেরপুরের সমন্বয়ক অধ্যক্ষ আলী আকবর ফকির, জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্ট জামালপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আমির উদ্দিন, ফজলুর রহমান। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস নয়- শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই। শিক্ষক সমাজ শিক্ষা, শান্তি ও সাংস্কৃতির সাধক। শিক্ষকরা মানব সভ্যতার অভিভাবক ও শান্তির সাধক। জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্টের আজকের মানববন্ধন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানববন্ধন। ইহা একটি শান্তির মানববন্ধন। [সূএ: কালের কন্ঠ]

0 মন্তব্য(গুলি):