ব্যাঙের বিয়ে৷ তাও যেমন তেমন করে
নয়৷ রীতিমতো পুরোহিত ডেকে,
বৈদিক মন্ত্রোচ্চারণে৷ অসমের
জোরহাট সাক্ষী থাকল এমনই ঘটনার৷
লোকায়ত বিশ্বাস অনুযায়ী এই
বিয়েতেই নাকি আসবে বৃষ্টি৷
দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর
অনাবৃষ্টি ও খরা পরিস্থিতি দেখা
গেছে৷ অসমও সেই পরিস্থিতির
মুখোমুখি হয়েছে৷ গত দু’সপ্তাহ ধরে
বৃষ্টির জন্য অপেক্ষা করছে অসমবাসী৷
কিন্তু ধুলোঝড় ছাড়া আর জোটেনি
কিছুই৷ ক্ষতি হয়েছে শস্যেরও৷ অসমের
বিভিন্ন অঞ্চলে স্থানীয় মানুষের
বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে নাকি
বৃষ্টির দেবতা বরুণদেব প্রীত হন৷ আর
তাই রীতমতো ঘটা করে আয়োজন করা
হল ব্যাঙের বিয়ের৷
জোরহাটের কৃষক পরিবারই এই বিয়ের
উদ্যোক্তা৷ বিয়ে দিতে ডাকা হল
ডাকা হল পুরোহিতকে৷ হল
মন্ত্রোচ্চারণ৷ গ্রামবাসী ছেলে
বুড়োরা ভিড়ও জমাল সে বিয়েতে৷
উলুধ্বনি, মন্ত্রপাঠে বিয়ে গেল দুই
ব্যাঙের৷ কিন্তু বৃষ্টি কি আসবে?
জোরহাটের কৃষকদের বিশ্বাস আসবে,
এবার শিগগিরই নামবে বৃষ্টি৷ ব্যাঙ
দম্পতি পরবর্তীকালে সুখে থাকুক আর
নাই থাকুক, কৃষকরা যে এই বিয়েতে
একটু সুখ পাবে, এমনটাই বিশ্বাস
তাঁদের৷
সূত্র: সংবাদ প্রতিদিন
0 মন্তব্য(গুলি):