জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে দেওয়া তালা ভেঙে নেতা-কর্মীরা ভেতরে ঢুকে গত বৃহস্পতিবার রাতে প্রতিবাদ সভা করেছেন।
দলীয় কোন্দলের জের ধরে পৌরসভার শিমলা বাজারে উপজেলা জাপার কার্যালয়ে গত মঙ্গলবার রাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাপার সাংসদ মামুনুর রশিদ জোয়ারদারের ছোট ভাই এনামুল হক জোয়ারদার তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতে তালা ভেঙে দলের নেতা-কর্মীরা ভেতরে ঢোকেন। দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে সেখানে রাত সাড়ে আটটায় কামরাবাদ ইউনিয়ন জাপার উদ্যোগে প্রতিবাদ সভা হয়। কামরাবাদ ইউপি জাপার আহ্বায়ক মাসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা জাপার আহ্বায়ক আবুল কালাম আজাদ, কামরাবাদ ইউপির যুগ্ম আহ্বায়ক শামীম আহম্মেদ প্রমুখ।(প্রথম অালো)
0 মন্তব্য(গুলি):