রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

বকশীগঞ্জ ভিজিএফের স্লিপ অন্যায় ভাবে বিক্রি, আটক ১

বকশীগঞ্জে ভিজিএফের চাল ও স্লিপ বিক্রির সময় মনির হোসেন (৩০) নামেএকজনকে আটক করেছে পুলিশ।


উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে
আজ রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়।


আটক মনির হোসেন মেরুরচর ইউনিয়নের
নতুন টুপকারচর এলাকার মফিজল হক মিস্টারের ছেলে।

মনির হোসেন সাধুরপাড়া
ইউনিয়নের দু:স্থ মানুষের জন্য সরকারি
বরাদ্দের ভিজিএফের কার্ড বিক্রি করছিলেন।
এ সময় বিষয়টি স্থানীয় ইউপি সদস্যদের
নজরে আসে। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যান
মাহমুদুল আলম বাবুকে জানান। পরে ইউপি
চেয়ারম্যান বাবু ভিজিএফের প্রায় ৫০টি
স্লিপসহ মনির হোসেনকে আটক করে
পুলিশে সোপর্দ করে।

সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল
আলম বাবু জানান, কোনো অপরাধীকে
ছাড় দেওয়া হবে না।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):