শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

জামলপুরে ১৮ কোচের সম্পূর্ণ নতুনরূপের আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস

প্রতিমন্ত্রী আজ শুক্রবার জামালপুর
রেলওয়ে স্টেশনে অত্যাধুনিক
সুবিধাসম্পন্ন ১৮ কোচের সম্পূর্ণ
নতুনরূপের আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস
ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন। নতুন এই
ট্রেনেই প্রতিমন্ত্রী ঢাকা থেকে
জামালপুরে আসেন। এ উপলক্ষে
জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ রেলওয়ে
প্লাট ফরমে এক অনুষ্ঠানের আয়োজন
করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর
পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল
আলম মণি। অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের
সংসদ সদস্য মো. রেজাউল করিম
হীরা, জামালপুরের জেলা প্রশাসক
মো. শাহাবুদ্দিন খান, জামালপুরের
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রওনক
জাহান, জামালপুর জেলা আওয়ামী
লীগের সভাপতি অ্যাডভোকেট
মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ
সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী,
আওয়ামী লীগনেতা জিএসএম মিজানুর
রহমান, জামালপুর পৌরসভার প্যানেল
মেয়র মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ
ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক
সভাপতি মারুফা আক্তার পপি প্রমুখ।

নতুনরূপের আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস
ট্রেনের ঢাকা-জামালপুর-
দেওয়ানগঞ্জ রেলপথের বিভিন্ন
স্টেশনে ভাড়ার তালিকা দেওয়া
হলো :

ঢাকা-ময়মনসিংহ

১.এসি সিট : ৩২২/-

২.স্নিগ্ধা : ২৭১/-
৩.প্রথম সিট : ১৮৫/-
৪.শোভন চেয়ার : ১৪০/-

ঢাকা-জামালপুর 
১.এসি সিট : ৪৩৭/-
২.স্নিগ্ধা : ৩৬৮/-
৩.প্রথম সিট : ২৫৫/-
৪.শোভন চেয়ার : ১৯০/-

ঢাকা-মেলান্দহ 
১.এসি সিট : ৪৬৬/-
২.স্নিগ্ধা : ৩৮৬/-
৩.প্রথম সিট : ২৭০/-
৪.শোভন চেয়ার : ২০৫/-

ঢাকা-ইসলামপুর 
১.এসি সিট : ৪৮৯/-
২.স্নিগ্ধা : ৪০৯/-
৩.প্রথম সিট : ২৮৫/-
৪.শোভন চেয়ার : ২১৫/-

ঢাকা-দেওয়ানগঞ্জ 
১.এসি সিট : ৫১২/-
২.স্নিগ্ধা : ৪২৬/-
৩.প্রথম সিট : ৩০০/-
৪.শোভন চেয়ার : ২২৫/-


SHARE THIS

0 মন্তব্য(গুলি):