জামালপুরের সরিষাবাড়ীতে
পানিতে পড়ে দুই শিশু মারা গেছে।
শিশু দুটি বারইপটল প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।
সরিষাবাড়ী উপজেলার ভাটারা
ইউপি’র বারইপটল গ্রামে আজ শনিবার
দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, বারইপটল গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে শারমিন (৬) ও পাসের বাড়ি বিল্পব মিয়ার মেয়ে ফাকরিয়া (৬) পুকুর পাড়ে খেলছিল। এক সময় তারা দুজনেই পুকুরে
পড়ে যায়। পরে ওই দুই
শিশুকে উদ্ধার করে সরিষাবাড়ী
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন।
0 মন্তব্য(গুলি):