বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

জামালপুর মুদি দোকানির (৪৫) বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে শিশুটি গ্রামের একটি
মুদি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট
দেওয়ার কথা বলে সেখানকার দোকানি
শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান চারপাশে লোকজন না থাকায় শিশুটিকে
ধর্ষণের চেষ্টা করেন তিনি। কিন্তু শিশুটির
চিৎকারে লোকজন ছুটে এলে ওই দোকানি
পালিয়ে যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা ওই দোকানিকে আসামি করে থানায় মামলা করেছেন।

ঘটনার পর থেকে দোকানি পলাতক। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।



SHARE THIS

0 মন্তব্য(গুলি):