জামালপুরের ইসলামপুর উপজেলার
চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান
আব্দুস ছালামের বিরুদ্ধে ২৪২ জন
নারীর বরাদ্দকৃত ভিজিডির চাল
আত্মসাতের অভিযোগ উঠেছে। চাল
আত্মসাতের অভিযোগ এনে
উপকারভোগীরা জেলা প্রশাসকের
কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়,
দরিদ্র নারীদের উন্নয়নে ত্রাণ
মন্ত্রণালয় থেকে ওই ইউনয়িনের ২৪২
জনকে প্রত্যেক মাসে ৩০ কেজি
করে ভিজিডির চাল দেওয়ার কথা
ছিল। গত জুন মাসের ২৪২ জন নারীর
বরাদ্দকৃত চাল বিতরণ না করে তা
কালোবাজারে বিক্রি করে দেন
চেয়ারম্যান আব্দুস ছালাম। এছাড়া
জুলাই মাসের চালও এখন বিতরণ
করা হয়নি। চাল না পেয়ে
উপকারভোগী নারীরা আজ
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক
মো.শাহাবুদ্দিনের কাছে লিখিত
অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীরা জানান, ‘আমরা
অসহায় বন্যা ও নদী ভাঙন এলাকার
মানুষ। প্রত্যেক মাসে ৩০ কেজি
করে চাল দেওয়া হয়। গত জুন মাস
ধরে চেয়ারম্যান অসহায় নারীদের
বরাদ্দকৃত চাল বিতরণ করছে না।
তারা জানতে পেরেছেন
চেয়ারম্যান জুন মাসের চাল বিক্রি
করে দিয়েছে। এছাড়া তারা জুলাই
মাসের চালও পায়নি। তারা
বাড়িতে গিয়ে একদিনও
চেয়ারম্যানকে পায় না।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল
হামিদ বলেন, ‘চেয়ারম্যান
পরিষদের সবাইকে গোপন করে ২৪২
জনের ৭ হাজার ২৬০ কেজি চাল
কালোবাজারে বিক্রি করে
দিয়েছেন। এছাড়া জুলাই মাসের
চাল এখন বিতরণ করেনেনি।
বানভাসি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে যে
কোনো মুর্হুতে আন্দোলনে নামতে
পারেন। বিষয়টি জেলা প্রশাসককে
অবহিত করা হয়েছে।'
এদিকে ইউপি চেয়ারম্যান আব্দুস
ছালাম গত জুন মাসের চাল
বিতরণের বিষয়টি স্বীকার করে
বলেন, ‘চাল কালোবাজারে বিক্রি
করা হয়নি।'
এ ব্যাপারে জামালপুর জেলা
প্রশাসক মো.শাহাবুদ্দিন খান
বলেন, ‘চাল আত্মসাতের বিষয়ে
একটি অভিযোগ পেয়েছি।
সংশ্লিষ্ট বিভাগকে তদন্তের
দায়িত্ব দেওয়া হয়েছে।’
0 মন্তব্য(গুলি):