বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ বাজারে এলাকায় দশানী নদীতে অবৈধভাবে রাতে বালু উত্তোলন করে দিনে বিক্রি করার অভিযোগ উঠেছে। ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় ঐতিহ্যবাহী জব্বারগঞ্জ বাজার, নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ, প্রাথমিক স্কুল, মাধ্যমিক বিদ্যালয়সহ শতাধিক স্থাপনা।
জানাগেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া দশানী নদী। ঐতিহ্যবাহী জব্বারগঞ্জ বাজার ঘেঁষে দশানী নদীতে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহাৎসব চলছে।
অভিযোগে জানাগেছে, এলাকায় বালুখেকো হিসেবে পরিচিতি আজিত, হাইবর, পোকা, হাবিজল, মাতারী, রাজ্জাক, মিজানসহ অনেকে সরকার দলীয় নাম ভাঙ্গিয়ে খেওয়ারচর এই বালু উত্তোলনের মহাৎসব চালাচ্ছে। এদের বিরুদ্ধে এর আগে বেশ ক’বার স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে জেল জরিমানা করেন।
এরপরও বালু উত্তোলনে বন্ধ করা যায়নি। তারা ভিন্ন কৌশল অবলন্বর করে বালু উত্তোলন করছে। তারা এখন রাতে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। সারারাত বালু উত্তোলন করে সকালে ড্রেজার মেশিন খুলে লুকিয়ে রাখে তারা। পরে দিনের বেলায় উত্তোলনকৃত বালু গাড়ী ভর্তি করে বিভিন্ন জায়গায় সহবরাহ করছে।
খেওয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাষ্টার জানান, বালু উত্তোলনের ফলে তার বিদ্যালয় এখন নদী ভাঙ্গনের হুমকির মুখে। এনিয়ে তিনি লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানিয়েছিন।
বালু উত্তোলন বিষয়ে ইউএনও আবু হাসান সিদ্দিক জানান, তিনি নতুন এসেছেন। বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই।
সূএ: উর্মিবাংলা
0 মন্তব্য(গুলি):