প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল
নিয়ে যারা সমালোচনা করেন বিশেষ করে
বিএনপি নেত্রী যখন কথা বলেন তখন আমার
মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি
বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নবিরোধী একটি মহল
ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য দিয়ে
জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিএনপি নেত্রী তার বক্তব্যে উদ্ভট বানোয়াট,
অসত্য তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত
করতে চেয়েছেন।
0 মন্তব্য(গুলি):