জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মোফাজ্জল হোসেন ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত মোফাজ্জল হোসেনের বাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া গ্রামে।
গতকাল বৃহস্পতিবার রাতে রেলওয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ৩৭ নম্বর মেইল ট্রেনটি রাত ৩টা ২৫ মিনিটে সরিষাবাড়ী রেল স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটি সিগন্যাল অতিক্রম করার পর ট্রেন থেকে পড়ে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোফাজ্জল হোসেন। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
0 মন্তব্য(গুলি):