রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

উইলসের সেই ছাত্রী মারা গেছে

রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৫) মারা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা মুন্না ও ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রিসা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো। তার বাবার নাম মো. রমজান আলী। তিনি একজন ক্যাবল ব্যবসায়ী। রাজধানীর বংশালে তাদের বসবাস।
গত ২৪ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইল ফুটওভার ব্রিজে রিসাকে ছুরিকাঘাত করে এক যুবক।
পরের দিন বৃহস্পতিবার রমনা থানায় রিসার মা তানিয়া হোসেন বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।
মামলায় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খানকে (২৯) আসামি করা হয়।
তবে পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):