ইন্টারনেট ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের বিরুদ্ধে মিথ্যাচার বা
প্রোপাগান্ডা চালালে বা তা প্রচারে
কাউকে মদদ দিলে যাবজ্জীবন কারাদণ্ডের
বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬
এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে
মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ
অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম
সাংবাদিকদের এ তথ্য জানান।
0 মন্তব্য(গুলি):