শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে স্থান জামালপুরের মির্জা আজম

বর্তমান সরকার তৃতীয়বারের মতো
ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এই যোগ্য মানুষটিকে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
হিসেবে মন্ত্রিপরিষদে স্থান দিয়ে
শুধু জামালপুরেরই নয়, গোটা
দেশবাসীর কাছে ক্রমশই নয়নের মনি
হয়ে উঠার সুযোগ করে দিয়েছেন।
প্রতিমন্ত্রী নিজেই জামালপুরের এক
অনুষ্ঠানে বলেছেন, ‘আমি ঘুমিয়েও
জামালপুর নিয়ে স্বপ্ন দেখি। জেগে
থেকেও জামালপুরের মানুষের উন্নয়নে
স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই দেখি না
কাজে লেগে থাকি। আমি গাড়িতে
বসেও জামালপুরের উন্নয়নের কথা
ভাবি। শত ব্যবস্তার মাঝেও জামালপুর
নিয়েই ভাবি। আপনারাও আমাকে
বলবেন কোথায় কোন কাজ করতে হবে।
আপনারা না বললেও আমি আমার কাজ
করেই যাবো। আপনাদের সহযোগিতা
চাই।’ হ্যাঁ, প্রতিমন্ত্রী মির্জা আজম
ইতিমধ্যে দিনরাত জামালপুরের উন্নয়ন
ভাবনায় ডুবে থেকে, কাজ করে
জামালপুরের মানুষের জীবনমান
উন্নয়নে অনেক দূর এগিয়েছেন। শুধু
জামালপুরের উন্নয়নেই নয়,
বাংলাদেশের ঐতিহ্য পাটের
হারানো গৌরব ফিরিয়ে আনতে
পাটশিল্পের উন্নয়নে ইতিমধ্যে তিনি
রাষ্ট্রীয়ভাবেও বেশ প্রশংসিত
হয়েছেন।

তাঁর ঐকান্তিক প্রচেষ্টায়
জামালপুর পৌরসভার পলাশগড়ে
জামালপুর মেডিক্যাল কলেজ ও ৫০০
শয্যার হাসপাতাল এবং জামালপুর
নার্সিং কলেজ স্থাপনের প্রকল্পটি
সরকারের অনুমোদন পেয়েছে। এই
প্রকল্পটির কাজ খুব শিগগির শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালপুর
জেলার ২৬ লাখ মানুষের সরকারি
চিকিৎসাসেবা দানের আধুনিক সুযোগ-
সুবিধাসহ নতুন দিগন্ত উম্মোচিত হবে।

প্রতিমন্ত্রীর প্রচেষ্টায়
ঢাকা-জামালপুর-দেওয়ানগঞ্জ
রেলপথে চলাচলরত আন্ত:নগর তিস্তা
এক্সপ্রেস ট্রেনটি আজ ২ সেপ্টেম্বর
থেকে নতুনরূপে চালু হলো। এবার
তিস্তা ট্রেনে থাকছে নতুন ও
অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সবুজ রঙের
১৮টি বগি। এই ১৮টি বগির মধ্যে
থাকছে এসি, শোভন চেয়ার এবং এসি
কেবিন।

সর্বোপরি তিনি জামালপুর জেলার উন্নয়ন বয়ে অানছে অানবে।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):