বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

জামালপুরে বন্যার্তদের মাঝে ধানের চারা বিতরণ

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত
কৃষকদের মাঝে উন্নত জাতের
ধানের চারা বিতরণ করা হয়েছে।
জামালপুর আঞ্চলিক কৃষি গবেষনা
কেন্দ্রের আয়োজনে আজ
বৃহস্পতিবার সকালে বন্যায়
ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে উন্নত
জাতের নাজির শাইল ধানের চারা
বিতরণ করা হয়।

কর্মসুচীতে উপস্থিত ছিলেন পৌর
মেয়র মির্জা সাখাওয়াতুল আলম
মনি, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
নারায়ণ চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.
আবু হানিফ প্রমুখ। বক্তারা বন্যায়
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের
চারা বিতরণের মাধ্যমে দেশকে
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের
প্রতি আহ্বান জানান।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):