সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে
জামালপুরে মানববন্ধন করেছেন
কওমি মাদ্রাসার সহস্রাধিক
শিক্ষক-শিক্ষার্থীরা। বেফাকুল
মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
জামালপুর জেলা কমিটির
উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে
শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন পুলিশ সুপার
নিজাম উদ্দিন, বেফাক জেলা
কমিটির সভাপতি মাওলানা আবুল
কাশেম, মুফতি শামছুদ্দীন, মুফতি
মনিরুল ইসলাম, মাওলানা হাসান
আলী, মাওলানা মোহাম্মদ আলী
খান, মুফতি জাকারিয়া হাসান,
মুফতি আবু ইউসুফ, মাওলানা মাহাদী
হাসান, মাওলানা আলা উদ্দিন,
মেরাজুর রহমান, খন্দকার আব্দুল
মতিন, মাওলানা আবু হানিফা,
মুফতি মোস্তফা কামাল, মাওলানা
হামিদুল ইসলাম, মাওলানা মাসুদ
হোসাইন, মাওলানা আনোয়ার
হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, "কওমি মাদ্রাসা
জঙ্গি প্রজন্ম নয়। ইসলাম সন্ত্রাস ও
জঙ্গিবাদকে সমর্থন করে না। কওমি
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কওমি
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও
কাজ করছেন। যতদিন সন্ত্রাস ও
জঙ্গিবাদ দূর না হবে ততদিন কওমি
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা
এর বিরুদ্ধে অবস্থান নিয়ে
প্রতিবাদ করবেন।
0 মন্তব্য(গুলি):