সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ সু- নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করা দর অাহবান

জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ সু-
নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই
করা এবং কোরবানিরর রক্ত ও বর্জ্য
অপসারণে সহযোগিতার আহবান
জানিয়েছেন পৌরসভার মেয়র মির্জা
সাখাওয়াতুল আলম মনি। তিনি
জনস্বাস্থ্য রক্ষার্থে ও পরিবেশ
দূষণমুক্ত রাখতে জামালপুর পৌরসভার
ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত স্থানে
কোরবানির পশু জবাই করার জন্য
বিশেষভাবে এই অনুরোধ
জানিয়েছেন। এছাড়া স্ব-স্ব ওয়ার্ড
কাউন্সিলরদের প্রত্যেক ওয়ার্ডগুলো
মনিটরিং করার নির্দেশনাও
দিয়েছেন তিনি।

পৌরসভার প্রত্যেক ওয়ার্ডগুলোতে
নির্ধারিত স্থানগুলো হলো :

১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার
হবিবর রহমানের বাড়ি প্রাঙ্গণ, হযরত
শাহজামাল (রহ:) উচ্চবিদ্যালয় মাঠ
প্রাঙ্গণ, মাসুম রেজা রহিমের বাড়ির
প্রাঙ্গণ, আলহাজ আব্দুস ছামাদ
বাড়ির প্রাঙ্গণ, গোয়াবাড়ি হকের
বাড়িরর সম্মুখ মাঠ প্রাঙ্গণ।

২ নম্বর ওয়ার্ডের ফৌজদারি ব্রিজের
নিচের স্থানে, স্টেডিয়ামের পাশের
স্থানে, জামালপুর জেলা স্কুলের মাঠ
সংলগ্ন নদীর পাড়ে, সার্কিট হাউজের
পেছনে পুকুর পাড়।

৩ নম্বর ওয়ার্ডের ইকবালপুর হাইস্কুল
মাঠ প্রাঙ্গণ, জামালপুর উচ্চবিদ্যালয়
মাঠ প্রাঙ্গণ, সরকারি আশেক মাহমুদ
কলেজ মাঠ প্রাঙ্গণ।

৪ নম্বর ওয়ার্ডের সিংহজানী স্কুল
মাঠ প্রাঙ্গণ, মুসলিমাবাদ মসজিদ
প্রাঙ্গণ, সকাল বাজার, ডা. আহাদের
বাসার সংলগ্ন স্থানে, সরদারপাড়ায়,
চামড়াগুদাম, শহীদ হারুন সড়ক সরকার
জামে মসজিদ প্রাঙ্গণ ও তমালতলায়।

৫ নম্বর ওয়ার্ডের বোষপাড়া মসজিদ
প্রাঙ্গণ, বোষপাড়া আসলামের
দোকানের পেছনের মাঠ, মুচারবাড়ি
পাম্প সংলগ্ন খালি জায়গায়,
খেজুরতলা মসজিদ প্রাঙ্গণ, মৃধাপাড়া
মসজিদ প্রাঙ্গণ, মৃধাপাড়া ফায়ার
সার্ভিস সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ,
মৃধাপাড়া মেশিনানিপট্টি রাস্তা
সংলগ্ন খালি মাঠে, শান্তিবাগ
ঈদগাহ মাঠ, ব্যাংক কলোনি, একেবি
আইডিয়াল স্কুল মাঠ, বসাকপাড়া
জামান ট্রান্সপোর্ট প্রাঙ্গণ,
বাগানবাড়ি চপলের বাসা সংলগ্ন
মাঠ, পৌরগেট মসজিদ মাঠ, পানি
উন্নয়ন বোর্ড মসজিদের মাঠ, কাচারী
শাহি জামে মসজিদের মাঠ,
রাণীগঞ্জ বাজার মসজিদের মাঠ,
শাহজালাল হাসপাতালের সামনের
মাঠ।

৬ নম্বর ওয়ার্ডের বানিয়া বাজার
জলিল মাস্টার রাইচমিল প্রাঙ্গণ,
মুকুন্দবাড়ি হাজি আব্দুল মজিদ
রাইচমিল প্রাঙ্গণ, মির্জা কবির
রাইচমিল প্রাঙ্গণ, ডাকপাড়া হাজি
আব্দুল মজিদের রাইচমিল প্রাঙ্গণ, জুলু
সরকার রাইচমিল প্রাঙ্গণ, আইন
মহাবিদ্যালয় সংলগ্ন, রাজিব
কাউন্টার প্রাঙ্গণ।

৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফুলবাড়িয়া
মসজিদ প্রাঙ্গণ, গেইটপাড়ে
জিগাতলা মোড়, মন্ডলবাড়ি মসজিদ
প্রাঙ্গণ, বাইপাস মোড়, পুলিশ লাইন্স
স্কুল মাঠ, কদমতলী হোটেল তুষার
সংলগ্ন, মুন্সিপাড়া মসজিদ প্রাঙ্গণ,
পিটিআই মোড় প্রাঙ্গণ।

৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর বড়বাড়ি
মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, বউ
বাজার মাদরসা প্রাঙ্গণ, রেল
কলোনি মসজিদ প্রাঙ্গণ, জঙ্গলপাড়া
বোর্ডঘর বাজার, দাপুনিয়া ঈদগাহ
মাঠ প্রাঙ্গণ, জঙ্গলপাড়া মিয়াবাড়ি
ঈদগাহ মাঠ, পলিশা টেংগরপাড়া
মসজিদ বেলটিয়া বাজার প্রাঙ্গণ,
পলিশা টেংগরপাড়া মসজিদ প্রাঙ্গণ,
বেলটিয়া ফুলতলা মসজিদ প্রাঙ্গণ।

৯ নম্বর ছনকান্দা চৌরাস্তা মসজিদ
প্রাঙ্গণ, ছনকান্দা পশ্চিমপাড়া নতুন
মসজিদ মাঠ প্রাঙ্গণ, ছনকান্দা
মাদরাসা মাঠ প্রাঙ্গণ, ছনকান্দা
মরাবাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণ,
ছনকান্দা পৌর গোরস্থান মসজিদ মাঠ
প্রাঙ্গণ, হরিপুর নতুন বাজার, হরিপুর
নতুন মসজিদ মাঠ এবং আনোয়ার
হোসেন সোজা রাইচমিল, হরিপুর
নয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ,
নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠ বড়বাড়ি প্রাঙ্গণ, মাছিমপুর
মসজিদ ঈদগাহ বড়বাড়ি প্রাঙ্গণ,
লাঙ্গলজোড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণ,
নাছিরপুর জামে মসজিদ প্রাঙ্গণ,
লাঙ্গলজোড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণ,
লাঙ্গলজোড়া ঘোমটি ঘর মসজিদ মাঠ
প্রাঙ্গণ, লাঙ্গলজোড়া হাইস্কুল মাঠ
আক্রাম হোসেন তারা কমিশনারের
বাড়ি, নাছিরপুর খালেক মন্ডলের
বাড়ির মোড়, পশ্চিম নাছিরপুর কাশেম
চেয়ারম্যানের বাড়ি, মাছিমপুর
রেলগেটপাড় শিমুল/ম্যানেজার
খালেক।

১০ নম্বর চন্দ্রা পশ্চিমপাড়া তিন গম্বুজ
মসজিদ প্রাঙ্গণ, হাটচন্দ্রা
মিয়াবাড়ি বাজার মসজিদ প্রাঙ্গণ,
চন্দ্রা ঘোমটি আমতলা মসজিদ
প্রাঙ্গণ, হাটচন্দ্রা পূর্বপাড়া মসজিদ
প্রাঙ্গণ, মাইনপুর মসজিদ প্রাঙ্গণ,
কাজীর আখ জামে মসজিদ প্রাঙ্গণ,
রশিদপুর ঈদগাহ মাঠ মসজিদ প্রাঙ্গণ,
হাটচন্দ্রা বেপারীপাড়া মসজিদ
প্রাঙ্গণ।

১১ নম্বর ওয়ার্ডের শেখেরভিটা
ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, মাদ্রসা মাঠ
প্রাঙ্গণ বগাবাইদ উচ্চবিদ্যালয়
প্রাঙ্গণ, বাগেরহাটা জিয়া কলেজ
সংলগ্ন, পলাশগড় প্রাথমিক বিদ্যালয়
মাঠ সংলগ্ন।

১২ নম্বর ওয়ার্ডের উত্তর দেউরপাড়
চন্দ্রা ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, রামনগর
মসজিদ প্রাঙ্গণ, বামনপাড়া মসজিদ
প্রাঙ্গণ, দেউরপাড় চন্দ্রা মসজিদ
প্রাঙ্গণ, তেতুলিয়া উত্তরপাড়া
বাজার প্রাঙ্গণ, তেতুলিয়া
দক্ষিণপাড়া বাজার প্রাঙ্গণ।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):