জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক
মহাসড়কে কথিত শ্রমিক নেতাদের
চাঁদাবাজি ও চালকদের মধ্যে
দ্বন্দ্বের কারণে গত সাতদিন ধরে
সিএনজি চলাচল বন্ধ রয়েছে।
সাতদিন আগে শিমুলতলী এলাকার
সিএনজিচালক ভাসানী ও তার
সহযোগীরা বকশীগঞ্জের কয়েকজন
সিনএনজিচালকের সাথে অশালীন
আচরণ এবং কামাল হোসেন, ফকির
আলী ও ফরহাদ মিয়া নামে তিনজন
চালককে মারধর করে। অন্য চালকেরা
এর প্রতিবাদ করায় তারা শিমুলতলীর
ওই রাস্তা দিয়ে সিএনজি চলাচল বন্ধ
করে দেয়। এ কারণে প্রতিবেশী শেরপুর জেলার প্রায় ২৫ কিলোমিটার সড়ক পথ
ব্যবহার করে জামালপুর যেতে হয়।
বকশীগঞ্জ সিএনজি
স্ট্যান্ডের সভাপতি মুল্লুক মিয়া
জানান, সিএনজি না চলায় অতি কষ্টে
দিন কাটছে চালকদের। তবে
বিষয়টি সমাধানের কাজ চলছে
বলেও তিনি জানান।
এ ব্যাপারে আওয়ামী লীগের
সহসভাপতি জয়নাল আবেদীন বলেন,
সামনে ঈদ। তাই ঈদে ঘরমুখো মানুষ
যাতে ভোগান্তির শিকার না হয়
সেজন্যে দ্রুত বিষয়টি সমাধানের জন্য
দুই দলের শ্রমিক নেতাদের প্রতি
আহবান জানান তিনি।
0 মন্তব্য(গুলি):