রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বকশীগঞ্জে শিশু স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেটিফিন বক্স বিতরণ

রোববার বকশীগঞ্জ উপজেলা
প্রশাসনের উদ্যোগে মা সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উজান
বাট্টাজোড় সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে এই সমাবেশের
আয়োজন করা হয়।


উজান বাট্টাজোড় সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল
ইসলামের সভাপতিত্বে মা সমাবেশ ও
টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও)
আবু হাসান সিদ্দিক। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোজাম্মেল হক
তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আফতাব উদ্দিন, বকশীগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি এম শাহীন
আল আমীন প্রমুখ।

মা সমাবেশ অনুষ্ঠানে তিন শতাধিক
শিক্ষার্থীর হাতে টিফিন বক্স তুলে
দেন অনুষ্ঠানের প্রধান অতিথি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আবু হাসান সিদ্দিক। এ সময় সন্তানদের
জন্য টিফিন বক্সে প্রতিদিন খাবার
তুলে দেওয়ার শপথ নেন উপস্থিত প্রায়
তিন শতাধিক মা।

জানা যায়, বকশীগঞ্জে শিশু স্বাস্থ্য
ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে
স্কুল চলাকালীন শিক্ষার্থীদের
দুপুরের খাবার নিশ্চিত করার জন্য
বকশীগঞ্জের সাতটি ইউনিয়ন ও
পৌরসভায় প্রাথমিক পর্যায়ের
শিক্ষার্থীদের মায়েদের সাথে মত
বিনিময়ের অংশ হিসেবে এ
সমাবেশের আয়োজন করা হয়।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):