উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম
এহছানুল মামুনের নেতৃত্বে মাদক
নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে জামালপুরের
সহকারী পরিচালক হুমায়ুন কবীর
খন্দকারের ছয় সদস্যবিশিষ্ট দল আজ
রোববার দুপুরে এ অভিযান চালায়।
জামালপুরের ইসলামপুর উপজেলার
চিনাডুলী ইউনিয়নের কাছিমা
মিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী
হাবিবুর রহমান সোহাগের বাড়ি
থেকে ৩৯৩ বোতল বিদেশি মদ ও ২৫
বোতল ফেন্সিডিল উদ্ধার করা
হয়েছে।
এ
সময় মাদকব্যবসায়ী হাবিবুর রহমানকে
আটক করতে পারেনি অভিযানকারী
দলটি।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, এ
ব্যাপারে থানায় একটি মামলা
দায়ের হয়েছে।
0 মন্তব্য(গুলি):