রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ভারতে রক্ত’র ডাবিংয়ে পরীমনি


বাজেটের ছবি ‘রক্ত’ আসছে কোরবানীর ঈদে
জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেতে
যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ
আলী সুমন। বাংলাদেশে এরই মধ্যে ছবিটি
বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সম্ভাব্য
মুক্তির তালিকা থেকে বেরিয়ে আবারও
ঈদের চূড়ান্ত ছবির তালিকায় যুক্ত হয়েছে
এটি। ফলে ঈদে মুক্তি পেতে ছবিটির আর
কোনো বাধা নেই। পরিচালক ওয়াজেদ আলী
জানান, গত বৃহস্পতিবার সেন্সরবোর্ড থেকে
ছবির ছাড়পত্র পেয়েছে ‘রক্ত’। এদিকে এ
ছবির ডাবিংয়ের জন্য বর্তমানে কলকাতায়
রয়েছেন ছবির নায়িকা পরীমনি ও নবাগত
নায়ক রোশান। কলকাতা থেকে পরীমনি
মুঠোফোনে জানান, বর্তমানে আমরা এ ছবির
ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছি। এখন আমার
মনজুড়ে শুধ্ইু ‘রক্ত’ ছবিটি। এ ছবি নিয়ে
চাওয়ার শেষ নেই। আমি চাই সকলে এ ছবিটি
দেখুক। ভারত থেকে ছবিটি মুক্তি দেবে এ
ছবির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।
বাংলাদেশে মুক্তি পেলেও ভারতে ছবিটি
মুক্তি পাবে কি-না সে বিষয়ে জানতে
চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল
আজিজ বলেন, এখন রোশান ও পরী ভারতে এ
ছবির ডাবিংয়ের কাজ করছে। আর ভারতে
শুক্রবার পড়েছে ৯ সেপ্টেম্বরে। এই অল্প
সময়ে কাজ শেষ হলে ভারতে অবশ্যই মুক্তি
দেয়ার পরিকল্পনা রয়েছে। এখন দেখা যাক
শেষ পর্যন্ত কি হয়। আর বাংলাদেশে ছবিটি
আমরা ঈদে মুক্তি দিচ্ছি। ‘রক্ত’ ছবিতে আরো
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ
বিদ্যার্থী, অমিত হাসান, রাজা দত্ত, সুব্রত,
বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ।


SHARE THIS

1 টি মন্তব্য:

  1. সাইটটি অনেক সুন্দর একটি সাইট। এই সাইটের পোষ্টগুলি আমার খুব ভালো লাগে। আমার একটি সাইট অছে যেখানে ফ্রি কেনা বেচার বিজ্ঞাপন দেয়া যায়। সাইটটি হলো www.hl-bd.com

    উত্তরমুছুন