মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

লক্ষ্মীপুরে যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

এ সময় ৪ জনকে বেখসুর
খালাস দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ
মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার
তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু,
মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

আদালত সূত্রে জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়েও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সূএ: এবিনিউজ২৪


SHARE THIS

0 মন্তব্য(গুলি):