মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

আগামীকাল সারাদেশে জামায়াতের হরতাল

মীর কাশেম
আলীকে সরকারি ষড়যন্ত্রে হত্যার
প্রতিবাদে ও সব আটক নেতাকর্মীদের মুক্তির
দাবিতে বুধবার (৩১ আগস্ট) সারাদেশে সকাল-
সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা
হরতাল পালন করা হবে।
আজ মঙ্গলবার জামায়াতের কর্মপরিষদ সদস্য
মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখে এ রায়
দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর
পরপরই দলটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে
হরতাল ডাকা হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের
সদস্য এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা
হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র
করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর
এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের
শিকার মীর কাসেম আলী। তিনিসহ দলের
আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট
বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা
৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি
ঘোষণা করা হচ্ছে।
এ কর্মসূচির আওতা মুক্ত থাকবে অ্যাম্বুলেন্স,
লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার
সার্ভিস, হজ যাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি।

সূএ: এবিনিউজ২৪


SHARE THIS

0 মন্তব্য(গুলি):