মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

রিসার খুনিকে গ্রেফতারে আজও সড়ক অবরোধ

রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসার (১৪) হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার আবার সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা।

বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এতে কাকরাইলসহ আশপাশের সড়কে প্রচণ্ড যানজট দেখা গেছে।

রিসা হত্যার ঘটনায় ওবায়দুল রহমানের
বিরুদ্ধে মামলা হয়েছে। সে যেন পালাতে না
পারে, এ জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি
দিয়েছে পুলিশ।

রমনা থানার উপ-কমিশনার (ডিসি) মারুফ
হোসেন সরদার বলেন, গতকাল সোমবার এই চিঠি পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের
পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওবায়দুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মাস ছয়েক আগে স্কুলের ড্রেস বানাতে
রিসা মায়ের সঙ্গে গিয়েছিল দরজির কাছে।
সেই দরজি ফোন নম্বর পেয়ে উত্ত্যক্ত করত
তাকে, পিছু নেয় তার। মৃত্যুর আগে রিসা বলে গেছে, ওই দরজি ওবায়দুলই ছুরি মেরেছে তাকে। পুলিশকেও সে এই জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, রিসা গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে জবানবন্দিতে বলেছে, বখাটে ওবায়দুল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। হামলার আগের দিনও সে তার পিছু নিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুলকে ধরতে তার গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালানো হয়েছিল। হত্যার পর সেখানে অবস্থান করেছিল সে। কিন্তু গণমাধ্যমে ওবায়দুলের ছবি প্রকাশ হলে গ্রামের বাড়ি থেকে পালিয়ে যায়।
গত বুধবার দুপুর ২টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটেদের ছুরিকাঘাতের শিকার হন রিশা। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়।

সূএ: এবিনিউজ২৪


SHARE THIS

0 মন্তব্য(গুলি):