রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

জামলপুরে জজকোর্টের সামনে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন-সমাবেশ

জামালপুর জেলা
আইনজীবী সমিতির উদ্যোগে
গতকাল রবিবার সকালে
জজকোর্টের সামনে জঙ্গিবাদের
বিরুদ্ধে মানবন্ধন কর্মসুচী পালিত
হয়েছে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সভাপতি
এ্যাডভোকেট মুহাম্মদ বাকী
বিল্লাহ, বাংলাদেশ বার
কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট
এইচ আর জাহিদ আনোয়ার ও জেলা
আইনজীবী সমিতির সভাপতি
এ্যাডভোকেট মোঃ সরোয়ার
জাহান। বক্তারা জঙ্গিবাদ দমনে
সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার
আহ্বান জানান।


SHARE THIS

0 মন্তব্য(গুলি):