জামালপুরে ডাকাতির প্রস্তুতি নেয়ার
সময় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে
সদর থানার পুলিশ। এ ছাড়াও পুলিশ
সারা জেলায় অভিযান চালিয়ে আরো
৫০ জনকে গ্রেপ্তার করেছে।
জামালপুরের পুলিশ সুপার মোঃ
নিজাম উদ্দীন জানান, শনিবার গভীর
রাতে শহরের বসাকপাড়া কালী
মন্দিরের সামনে ডাকাতির প্রস্ততি
নেয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ৫
জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের
কাছ থেকে স্কচটেপ, রশি, চাপাতি,
ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধার করা হয় লুটে নেয়া ৫টি
মোবাইল ফোন সেট।
গ্রেপ্তারকৃত:
ডাকাত আল সাদিক (১৮), নাজমুল
হাসান (২৪), নাজমুল হক (১৯), আল আমীন
(২৫) ও জাকিরুল (২১)
তারা
জামালপুর শহরের গোলাপবাগ এলাকায়
এ্যাডভোকেট লোকমান হোসেনের
বাসায় মেস ভাড়া নিয়ে ডাকাতি
করে আসছিল। পুলিশ সুপার জানান, এ
ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
0 মন্তব্য(গুলি):