পণ্যের চাহিদা
বিশ্লেষণ করে নতুন নতুন আন্তর্জাতিক বাজার
খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান
জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, আমরা ব্যবসায়ের জন্য আসিনি।
ব্যবসায়ীদের সবরকমের সুযোগ-সুবিধা দেয়ার
জন্য কাজ করছি।
আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি
মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য
মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি
বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা নতুন নতুন বাজার খুঁজে
বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা
সেটা বিশ্লেষণ করে বাজার খুঁজুন। বাজার
খুঁজে নিজেদের বের করতে হবে। এক্ষেত্রে
সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদের
নিতে হবে।
0 মন্তব্য(গুলি):