২৮ আগস্ট ২০১৬-
মার্কিন
যুক্তরাষ্ট্র প্রবাসী ভালবাসার কবি শহীদ
কাদরী আর নেই (ইন্নালিল্লাহি... রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ
রবিবার স্থানীয় সময় সকাল ৭টায় নিউ
ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয়
হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।
তিনি জানান, উচ্চ
রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায়
৭ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন
তিনি। চিকিৎসাধীন অবস্থায় ওই
হাসপাতালেই তিনি মারা যান।
একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরীর জন্ম ১৯৪২
সালের ১৪ আগস্ট। উইকিপিডিয়া থেকে
জানা যায়, নাগরিক জীবনের প্রাত্যহিক
যন্ত্রণা ও ক্লান্তি তার কবিতার মূল উপজীব্য।
তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো উত্তরাধিকার
(১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪),
কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার
চুম্বনগুলো পৌছেঁ দাও।
0 মন্তব্য(গুলি):